
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে নারায়ণগঞ্জের চৌরাপাড়ায় অনুষ্ঠিত হলো ২৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
০৪ জুলাই শুক্রবার বিকাল ৪টায় চৌরাপাড়া ভেজিটেবল অয়েল মিলস বালুর মাঠে আয়োজিত এই খেলায় সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নেছার উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর সেন্টু।
খেলার উদ্বোধন করেন ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
খেলা উপভোগ করতে মাঠে আসেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তপু বর্মণ ও মো. হৃদয়।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় অংশ নেয় ‘চৌরাপাড়া বন্ধু মহল’ এবং ‘একঝাক পায়রা’ দল। উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে ট্রাইব্রেকারে জয় লাভ করে ‘একঝাক পায়রা’ ফুটবল দল।
পরবর্তীতে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনে সহায়তা করেন জসিম, সুবেল খন্দকার, তুহিন, আসলাম, সুজন, ইমনসহ স্থানীয় তরুণরা।
স্থানীয়রা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক পথে রাখে ও রাজনৈতিক ঐক্যকে আরও সুদৃঢ় করে।
মন্তব্য করুন