জুলিয়া জাহান
২ জুলাই ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে গোপনাঙ্গ কেটে স্ত্রী পালাতক 

গোপনাঙ্গ কেটে স্ত্রী পালাতক 

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তির নাম সোহেল মিয়া (২২)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া গ্রামের খালেক মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন এবং রাজমিস্ত্রির কাজ করেন।

মঙ্গলবার (১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সোহেলের বড় ভাই ফারুক আহমেদ জানান, “কুরবানির ঈদের এক সপ্তাহ আগে আমার ভাই ময়মনসিংহ জেলার এক মেয়েকে নিজের পছন্দে বিয়ে করে। তারা ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। মঙ্গলবার সকালে খবর পাই, আমার ভাইয়ের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়ে পালিয়ে গেছে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুর থেকে আহত অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তার জরুরি বিভাগের চার নম্বর অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অভিযুক্ত নারীকে আটকের জন্য অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০