
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় চলমান বৃক্ষরোপণের অংশ হিসেবে সোনারগাঁয়ে ১০ হাজারতম বৃক্ষরোপণ করেছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া।
রোববার (২৯শে জুন) সোনারগাঁ উপজেলায় এ বৃক্ষরোপণ করেন তিনি ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া স্যারের নির্দেশনায় আমরা এই উপজেলায় এর আগে ৯,৯৯৯টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছিলাম। আজ ১০ হাজারতম বৃক্ষরোপণ করার মাধ্যমে আমাদের প্রাথমিক টার্গেট পুরণ শেষ হলো।
নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রান্ডের ড্যান্ডি হবে বিশ্বে সেরা এই শ্লোগানকে সামনে রেখে সোনারগাঁও উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার প্রায় ৫০টি রাস্তার পাশে কৃষ্ণচূড়া, শিমুল সুপারি, নারিকেল, তাল, সাজিনা, অর্জুন, নিম, কাঁঠাল, আম, বকুল ও সোনালু প্রজাতির ১০ হাজারটি গাছ মোট ৪৯ হাজার ২৮৭ মিটার রাস্তায় রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও ফারজানা রহমান।
এছারাও সোনারগাঁ উপজেলা পরিদর্শন, উপজেলা তথ্য ও প্রযুক্তি সেন্টারসহ একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ ও কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীগন।
মন্তব্য করুন