
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছে।
শুক্রবার সকাল ও দুপুরে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ও বরমী ইউনিয়নে এসব দুর্ঘটনা হয়।নিহতরা হলো– গাজীপুর সদর উপজেলার পাটপচা গ্রামের আবেদ আলীর ছেলে জয়নাল আবেদীন (৬৫) ও শ্রীপুর উপজেলার টেংরা গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন (৭৫)। নিহত জয়নাল আবেদীন পেশায় একজন সাইকেল মেকানিক ছিলেন।
স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দুজনের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ এলাকার ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়।
এছাড়া দুপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা খাতুন নিহত হন।শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করছে।
মন্তব্য করুন