জুলিয়া জাহান
২৪ জুন ২০২৫, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাড়া নিয়ে কথা কাটাকাটি, সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন

ভাড়াটিয়ার হাতে বাড়িওয়ালা খুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘর ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে প্রাণ হারালেন এক বাড়িওয়ালা। নিহতের নাম মো. আবুল বাসার, বয়স ৭০ বছর।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদির নতুন মহল্লায় এ ঘটনা ঘটে। তিন মাসের বকেয়া ঘরভাড়া নিয়ে ভাড়াটিয়ার সঙ্গে বাড়িওয়ালার বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে বাড়ির মালিক ভাড়াটিয়ার ঘরে তালা লাগিয়ে দেন। পরে ফিরে এসে তালা দেখে ক্ষিপ্ত হন ভাড়াটিয়া সোহাগ হোসেন।

তালা খোলার পর বাড়ির ছেলেদের সঙ্গে সোহাগের তর্কাতর্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কিতে আবুল বাসার পড়ে গিয়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে প্রো-অ্যাকটিভ হাসপাতালে এবং পরে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ অভিযুক্ত ভাড়াটিয়া সোহাগ হোসেন (৩০), তার স্ত্রী আলেয়া বেগম (২৫) ও মা ফাতেমা বেগম (৪৫)–কে আটক করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনূর আলম জানান, তিন মাসের ভাড়া পরিশোধ না করা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১০

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১১

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১২

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৩

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৪

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৬

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৭

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৮

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৯

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

২০