জুলিয়া জাহান
২২ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান

আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে হাফিজা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ২১ জুন সকালে মাদরাসা প্রাঙ্গনে পরিচালক আলহাজ্ব মাওলানা আবুল কালামের সার্বিক ব্যবস্থাপনা, সহকারি পরিচালক মো: দেলোয়ার হোসেন ডলার এর পরিচালনা ও মাদরাসা সভাপতি মাওলানা মো: আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আজাহার আলী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাপক মো: আবু বকর, শিবগঞ্জ ইউআরসির ইন্সট্রাকটর মো: কামরুজ্জামান সরকার, জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়ার পরিচালক হাফেজ ক্বরী মাওলানা গোলাম রাব্বানী, নববী হজ্ব ও ওমরা সার্ভিসের পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ, মাদরাসার স্থায়ী সদস্য আলহাজ্ব মনিরুল ইসলাম মানিক, সদস্য মাওলানা সাদিকুল ইসলাম ও প্রতিষ্ঠাতা সদস্য এবং মনাকষা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো: আনোয়ারুল ইসলাম ।

অনুষ্ঠানে অত্র মাদরাসা থেকে সর্বপ্রথম পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় মোসা: লিজা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয় । এর কিছুদিন পরেই পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় মোসা: সুমাইয়া আকতার শান্তিকেও পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে । এসময় এই দুইজন হাফিজা ও তাদের মা-বাবার হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

এছাড়াও স্বল্প সময়ে ও সর্বপ্রথম পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করায় মোসা: লিজা খাতুনকে সম্পূর্ণ বিনা খরচে পবিত্র ওমরা পালনের সুযোগ করে দেন বিশেষ অতিথি ও নববী হজ্ব ও ওমরা সার্ভিসের পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০