
দেওভোগ হাকিম আলী রেডিমেড মার্কেট ও হাকিম প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
পরিদর্শনে ছিলেন মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় নেতা মাওলানা মঈনুদ্দিন আহমাদ, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমির মাহাবুবুর রহমান প্রমুখ।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা। ইফাদ গার্মেন্টসের মালিক আরাফাত জানান, প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
জামায়াত নেতারা বলেন, “একজন ব্যবসায়ীর জীবনের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এ ক্ষতি শুধু আল্লাহর সাহায্যেই কাটিয়ে ওঠা সম্ভব।” মহানগর আমির আশ্বাস দেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করা হবে।
মন্তব্য করুন