জুলিয়া জাহান
১৪ জুন ২০২৫, ৮:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরের পূবাইল মীরের বাজারে ৬ ভুয়া পুলিশ সদস্য আটক

পূবাইল মীরের বাজারে ৬ ভুয়া পুলিশ সদস্য আটক

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকা থেকে ছয়জন ভূয়া পুলিশ সদস্যকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টায় তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে গেলে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

আটককৃতরা হলেন– নারায়নকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০), সাবেক পুলিশ সদস্য হৃদয় (২০), বসুগাঁও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪) এবং হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)। তাদের মধ্যে একজন পূর্বে পুলিশে চাকরি করতেন বলে জানা গেছে।

পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভূয়া পুলিশ পরিচয়ে প্রতারণার কথা স্বীকার করে। আটককৃতদের কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট, পুলিশের ক্যাপ, দুইটি ওয়াকি-টকি, দুটি খেলনা পিস্তল, একটি হাতকড়া এবং ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ আমিরুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃতরা নিজেদের পুলিশ এবং ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ করে থাকতে পারে। তাদের ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১০

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১১

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১২

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৩

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৪

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৫

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৬

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৭

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৮

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৯

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

২০