
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ‘গাইবান্ধা জনকল্যাণ সমিতি ঢাকা’র আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে ঢাকায় বসবাসরত গাইবান্ধার বিভিন্ন পেশাজীবী ও সংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ নওশের আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুন্নবী প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, আবুল হাসান নয়া মিয়া ও ব্যাংক কর্মকর্তা আব্দুর রশিদ।
এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোঃ মামুনুর রশিদ মন্ডল, সাইফুল ইসলাম, ছাত্রনেতা মোঃ রুম্মান ফেরদৌস, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মোঃ রাহুল ইসলাম রুবেল, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এরশাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদ নূর, প্রচার সম্পাদক জোবায়ের হোসেন, অফিস সম্পাদক হাফেজ ইব্রাহীম খলিল, মানব সম্পদ সম্পাদক আবদুল্লাহ তাহের, সমাজসেবা সম্পাদক মুজাহিদুল ইসলাম এবং সাহিত্য সম্পাদক ওয়াহেদুজ্জামান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংস্কৃতি সম্পাদক শাহাদাত হোসেন।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় নবচ্ছাস শিল্পী গোষ্ঠী এবং তানজিমুল উম্মাহ মাদ্রাসার শিক্ষকদের সমন্বয়ে গঠিত শিল্পীদল। তাদের পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়।
বক্তারা বলেন, “গাইবান্ধার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। ‘গাইবান্ধা জনকল্যাণ সমিতি ঢাকা’কে গাইবান্ধাবাসীর আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
আয়োজনে অংশগ্রহণকারী অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক সাফল্যমণ্ডিত আয়োজনে পরিণত হয়।
মন্তব্য করুন