জুলিয়া জাহান
১ জুন ২০২৫, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন ধরে বন্ধ বাঙলা কলেজের ওয়েবসাইট: চরম ভোগান্তিতে হাজারো শিক্ষার্থী

দীর্ঘদিন ধরে বন্ধ বাঙলা কলেজের ওয়েবসাইট

রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের ওয়েবসাইট দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। একবিংশ শতাব্দীর এই প্রযুক্তিনির্ভর সময়ে একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রতিষ্ঠানটির হাজার হাজার শিক্ষার্থী।

ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, ওয়েবসাইট বন্ধ থাকায় কলেজ কর্তৃপক্ষের কোনো গুরুত্বপূর্ণ নোটিশ, ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচী, ফলাফলসহ বিভিন্ন তথ্য অনলাইনে পাওয়া যাচ্ছে না। ফলে শিক্ষার্থীদের প্রতিনিয়তই কলেজে এসে অথবা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতে খোঁজখবর নিতে হচ্ছে, যা সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং দুশ্চিন্তারও কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজবী হাসান রাতুল বলেন, স্বাধীনতা ও ভাষা আন্দোলনের প্রতীক ঐতিহ্যবাহী আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন অবস্থা শুধু অযোগ্যতা নয়, এটি আমাদের শিক্ষাজীবনের প্রতি অবহেলার পরিচায়ক। আমি এর তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সম্ভব ওয়েবসাইট সচল করে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করতে হবে।

২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জে. এইচ সাজ্জাদ বলেন, বর্তমান সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া শিক্ষা কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা খুবই কঠিন। আধুনিক শিক্ষাব্যবস্থার অংশ হিসেবে অনলাইন ভিত্তিক তথ্যপ্রাপ্তি এখন খুবই জরুরি, বিশেষ করে করোনার পরবর্তী সময়ে। সেখানে আমাদের এমন অবস্থা খুবই দুঃখজনক।

অধিকাংশ শিক্ষার্থীদেরই দাবি, কেবল ওয়েবসাইট সচল করলেই হবে না নিয়মিত হালনাগাদ তথ্য প্রকাশ ও দ্রুত সংকট সমাধানের জন্য একটি স্থায়ী এবং দক্ষ টেকনিক্যাল টিম প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে ওয়েবসাইট তত্ত্বাবধানে নিয়োজিত শিক্ষক পরিষদের সম্পাদক নাহিদা পারভিন বলেন, ওয়েবসাইটটি পরিচালনার দায়িত্ব একটি সফটওয়্যার কোম্পানির কাছে ছিল। কিছু কারিগরি সমস্যার কারণে এটি বন্ধ ছিল। তবে বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি, এক-দুই দিনের মধ্যেই ওয়েবসাইটটি সচল হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০