
বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়া সহ ৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করায় কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও যুবদলের রিপনকে বহিষ্কার। সাংবাদিক দের মারপিটের ঘটনায় থানায় মামলা আটক ২ জন।
আটকৃতরা হলো, বহিষ্কৃত শিবগঞ্জ কিচক ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ উদ্দিন ও সাবেক আওয়ামী লীগ নেতা শাহিন।
জানা যায়, কিচক ইউনিয়ন পরিষদে ২০০ বস্তা ভিজিএফ এর চাল কালো বাজারে বিক্রি করার সময় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সাজু মিয়া ও তৌহিদ মন্ডল ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে রিপনের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে চেয়ারম্যান কার্যালয়ে আটক করে ক্ষমতার দম্ভ সৃষ্টি করে।
পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও আহত সাংবাদিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান তাকে দেখতে আসেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা হলে, পুলিশ তাৎক্ষনিক হাফিজ উদ্দিন ও শাহিনকে আটক করে।
মন্তব্য করুন