নারায়ণগঞ্জের আড়াইহাজারে সদর পৌরসভার ঝাউগরা এলাকায় মেসার্স আলম ট্রেডার্স নামে একটি মুড়ির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ১০-১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল মিলের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে মিলে থাকা ১০-১২ জন শ্রমিককে অস্ত্রের ভয় দেখিয়ে হাত পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটায়।
মিলের মালিকের ভাগিনা শরিফুল ইসলাম জানান,ডাকাত দল এ সময় নগদ ৫০ হাজার টাকা, দুইটি বৈদ্যুতিক মটর, পাঁচ থেকে ছয়টি মোবাইল ফোন,মিলে থাকা সিসি ক্যামেরা, কম্পিউটারের হার্ডডিস্ক এবং বেশ কয়েকটি মনিটর লুটে নেয়।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন