চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য নির্ধারিত জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের হাতে এ দলিল তুলে দেওয়া হয়।
বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ দলিল হস্তান্তর করেন। সভায় তিনি বলেন, “এই হাসপাতাল শুধু চট্টগ্রামের নয়, সারা দেশের হৃদরোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হবে। আমরা চাই, এই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা বলেন, “একটি মানবিক রাষ্ট্র গড়ার পথে এমন স্বাস্থ্যসেবাভিত্তিক প্রকল্পগুলো বাস্তবায়ন হওয়া জরুরি। আমরা সকলে মিলেই তা সম্ভব করতে চাই।”
মন্তব্য করুন