জুলিয়া জাহান
১০ মে ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার কালিগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নারী ও পুরুষের পৃথকভাবে উৎসবমুখর পরিবেশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে-২৫) সকাল ৯টায় উপজেলার শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউপ এবং সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মাদ তাহের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক জেলা আমীর হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য নুরুল হুদা, জেলা সহকারী সেক্রেটারী প্রভাসক ওমর ফারুক, কেন্দ্রিয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, ছাত্র শিবিরের জেলা সভাপতি জোবায়ের হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসান, শহীদ আরিফুলের পিতা আবতাব উদ্দিন, শহীদ আলী মোস্তফার পিতা সালাম বিনিময় করেন।

কালিগঞ্জের ইতিহাসে একইদিনে একই ময়দানে পৃথক দুটি সময়ে লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রখর রৌদ্রতেজ উপেক্ষা সুশৃঙ্খলিত বার্ষিক কর্মী সম্মেলনে বক্তব্যে প্রধান অতিথি বলেন, “আল্লাহর আইন, সৎ ও আদর্শবান ব্যাক্তির শাসন প্রতিষ্ঠার জন্য এখন থেকে কাজ করতে হবে। বিগত স্বৈরাচার সরকারের সময়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের উপর হত্যা, জুলুম ও নির্যাতন করে শেষ করতে চেয়েছিলো। কিন্তু তারা জানে না বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ আরও শক্তি ও জনবলে প্রতিষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ৩ ও ৪ সংসদীয় আসনে নারী পুরুষ সম্মিলিত ভাবে নতুন নতুন কর্মী এবং সমর্থকদের সংগ্রহ করার মাধ্যমে ঘোষীত প্রার্থীদ্বয়কে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। আমাদের একটাবার সুযোগ দেন, তাহলে দুর্নীতি, ঘুষ, সুদ ও অবিচার থাকবেনা। ন্যায়, সততা ও সাম্যের দেশ গড়ার পাশাপাশি সনাতনীদের নিরাপত্তার দায়িত্ব আমরাই নিতে চাই। চাকুরীর ক্ষেত্রে থাকবেনা বৈষম্য।”

বিশাল এই কর্মী সম্মেলনকে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে কালিগঞ্জ উপজেলা সদরের প্রত্যেকটি মোড়ে মোড়ে স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে যানজট ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১০

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১১

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১২

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৩

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৪

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৫

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৭

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১৮

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১৯

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

২০