জুলিয়া জাহান
৭ মে ২০২৫, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমতলীতে বিদায়ী ইউএনও আশরাফুল আলমকে নাগরিক সংবর্ধনা

বরগুনার আমতলী উপজেলার জনপ্রিয় ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলিকে কেন্দ্র করে আয়োজিত বিদায়ী নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় এক হৃদয়বিদারক আবেগঘন বিদায় ক্ষণে। উপস্থিত সকলে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানান। ইউএনও নিজেও আবেগে ভেঙে পড়েন, কাঁদান উপস্থিত অতিথিদেরও।

৬ মে মঙ্গলবার দুপুরে আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান।

অনুষ্ঠানে বক্তব্য দেন আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম তালুকদার, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম টারজন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সহসভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, ইসলামী আন্দোলন, জামায়াত, যুবদল, শিক্ষক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আশরাফুল আলমের মানবিকতা, নিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা ও সেবাধর্মী মানসিকতার ভূয়সী প্রশংসা করেন।

এর আগে রোববার সন্ধ্যায় পৌরসভা কার্যালয়ের হলরুমে আরেকটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সভায় পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত ইউএনও আশরাফুল আলমের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. রফিকুল আলম, ওসি মো. আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাত ৮টায় তিনি শেষবারের মতো কার্যালয়ে প্রবেশ করলে সহকর্মী ও সেবাপ্রার্থীদের মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। তাকে বহনকারী গাড়ি ছাড়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সর্বস্তরের জনসাধারণ ফুল ও অশ্রুজলে তাকে বিদায় জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১০

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

১১

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

১২

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

১৩

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

১৪

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

১৫

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

১৬

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

১৭

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১৯

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

২০