বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল শনিবার (২০ এপ্রিল) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খানপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এই সম্মেলনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সম্মেলনে মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বেলা ১২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা পর্যন্ত।
ফলাফল:
সভাপতি পদে শেখ হাফিজুর রহমান (চেয়ার প্রতীক) পেয়েছেন ২৩৩ ভোট
সাধারণ সম্পাদক পদে বাবুল ফকির (হরিণ প্রতীক) পেয়েছেন ১৭৭ ভোট
সাংগঠনিক সম্পাদক পদে হাওলাদার কবির হোসেন (মোরগ প্রতীক) পেয়েছেন ২৩৩ ভোট
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরফদার জাহিদুর রহমান
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিকাইল শেখ
সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাগেরহাট-২ আসনের নির্বাচনী মনিটরিং টিম প্রধান লায়ন ডা. শেখ ফরিদুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—
ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম (জেলা আহ্বায়ক)
সাবেক সভাপতি এম এ সালাম
সদস্য সচিব মোজাফফর রহমান আলম
ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন
ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, মেহেবুবুল হক কিশোর, সরদার অহিদুল ইসলাম পল্টু, এডভোকেট নুরুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন তালুকদার শহিদুল ইসলাম স্বপন।
সম্মেলনে উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবক দল নেতা আল হেলাল বাবু, যুবদল নেতা তাজুল ইসলাম হাওলাদার, মোয়াসেন শেখ, মনিরুলজ্জাম, ছাত্রনেতা আল আমিন শেখ, তুহিন শেখ, ইমন শেখ, ইয়াছিন মল্লিক, ইমরান তরফদার ও যুব নেতা জিসান হাওলাদার।
উপস্থিত স্বেচ্ছাসেবক দল নেতা আল হেলাল বাবু বলেন, “দেশের মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। আজ ভোটাররা হাসিখুশি মনে ভোট দিয়েছেন, এটা গণতন্ত্রের জন্য বড় অর্জন।”
সম্মেলন উপলক্ষে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উপস্থিতি ছিল।
মন্তব্য করুন