শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জনাব কাজী রওনাকুল ইসলাম টিপু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ শ্রম বিষয়ক সম্পাদক, ফিরোজ উজ জামান মামুন মোল্লা,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেট এম সালেহ ফারুক, সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজবুল কবির, সা্েক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড আব্দুল ওয়াসী মতিন, গৌরিচন্না ইউনিয়ন বিএনপি সভাপতি এ্যাড রুহুল আমীন প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তালিমুল ইসলাম পলাশ।
মন্তব্য করুন