সাংবাদিকদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার রাজধানীতে ইআরএফ-এর সঙ্গে প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি বলেন, “বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু।”
তিনি আরও বলেন, “আপনারা ভালো রিপোর্টিং করলে দেশের ভালো, আমাদেরও ভালো, সবার ভালো।”
অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান, তিনি কখনোই সরকারের পক্ষে পক্ষপাতদুষ্ট রিপোর্টিং সমর্থন করেন না। বরং সাংবাদিকদের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
তার ভাষায়, “সরকারের পক্ষে রিপোর্ট করা দরকার নেই। আমি সবসময় বলি—আপনি কোনো দলের সাংবাদিক হবেন না, আপনি সত্যিকারের সাংবাদিক হোন।”
এই বক্তব্যের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব আবারও সামনে এসেছে।
বিশ্লেষকদের মতে, বাজেটের আগে এমন বার্তা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
মন্তব্য করুন