রাকিবুল ইসলাম রাকিব, সিরাজগঞ্জ
১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার কয়েক ঘণ্টা পরেই শান্ত তেলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ক্ষিরতলা গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শান্ত তেলী ওই গ্রামের সহদেব চন্দ্র তেলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার শান্তর বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে দুই পরিবারের মধ্যে সামাজিকভাবে আলোচনা ও দিন-তারিখ নির্ধারণের সভা অনুষ্ঠিত হয়। সাত দিনের মধ্যে মূল অনুষ্ঠানের কথা ছিল। আলোচনা শেষে আত্মীয়স্বজনরা বিদায় নেওয়ার পর রাতেই নিজ ঘরে ঘুমাতে যান শান্ত।
রবিবার ভোরে ফজরের আজানের পরপরই তিনি ঘর থেকে বের হন। দীর্ঘ সময় ফিরে না আসায় তার স্ত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৩০০ ফুট দূরে একটি ইউক্যালিপটাস গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত নিচে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। জানা গেছে, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে শান্ত বিয়ে করেছিলেন। তারা দম্পতি হিসেবে ঢাকার সাভারে কাজ করতেন। অনুষ্ঠানিকতার জন্য এক সপ্তাহ আগে তারা গ্রামে আসেন। বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
শান্ত তেলীর এই আকস্মিক মৃত্যুতে উভয় পরিবার এবং ক্ষিরতলা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১০

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১১

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১২

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৩

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৪

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৫

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৬

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

১৭

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

১৮

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

২০