বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত মিলেছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির বিষয়টি আলোচনায় উঠে আসে।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাই আমাদের মূল লক্ষ্য।”
তবে একইসঙ্গে অতীত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনা-র সময়কার সম্পর্ক আর থাকবে না। তার রাজনৈতিক দল বাংলাদেশে শেষ হয়ে গেছে।”
এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
এদিকে, দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে অনেক সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।
অন্যদিকে, আসন্ন কূটনৈতিক সফর নিয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মঙ্গলবার ভারত সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
এই সফরে তিনি অংশ নেবেন Indian Ocean Conference-এ। সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক ও সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন