মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার
৪ এপ্রিল ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সংলগ্ন শিংলাব চৌরাস্তা এলাকার হেরা সুয়েটার কারখানার পাশে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পথচারীরা রাস্তার পাশে ওি যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। পরে খবর পেয়ে সংশ্লিষ্ট থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। অতীতে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় একই ধরনের ঘটনায় এমন ধারণা পাওয়া গেছে, যেখানে অজ্ঞাত যুবকদের লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।

উদ্ধারকৃত যুবকের পরিচয় মেলেনি, তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা, তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে পুলিশ জানিয়েছে—এটি হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, সোনারগাঁ এলাকায় এর আগেও একাধিকবার অজ্ঞাত কিংবা পরিচয়হীন লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০