আজ ১৫-০২-২০২৬ তারিখ দুপুর অনুমান ২.১০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার শ্যামপুর মডেল থানাধীন পোস্তুগোলা ব্রীজ এর উপর বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে প্রায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মূল্যের ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধারসহ একজন আসামীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ হান্নান (৪৮), পিতা- মৃত নুরশেদ আলী, সাং- বড়গাছী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ হান্নান (৪৮) এর বিরুদ্ধে ০১ টি চুরি মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার শ্যামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন