ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলাকালীন, রাজধানীর ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলের ভিত্তিতে জানা যায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস মোট ৫৭,০৯২ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১,৩৯৬ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২,৭৫,৪৭১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৫২,৭৯৫ জন, নারী ভোটার ১,২২,৬৭৫ জন এবং হিজরা ভোটার ১ জন।
ফল ঘোষণার পর সমর্থকদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, “জনগণের সমর্থনে এই জয় এসেছে। যেহেতু সরকারি ঘোষণা এখনো আসেনি, তাই সবাই সংযত থাকবেন। আগামীকাল সরকারিভাবে ঘোষণা হলে আমরা সবাই বিজয়োল্লাস করব, ইনশাআল্লাহ।”
মন্তব্য করুন