ঢাকার কেরাণীগঞ্জে র্যাব-১০ একটি সফল অভিযান পরিচালনা করে ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানটি গত ১১ জানুয়ারি দুপুর ১.১০ মিনিটে কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় করা হয়।
র্যাবের গোয়েন্দা তথ্য অনুযায়ী, মো: তুহিন হোসেন (৩২) অবৈধভাবে বিদেশি আগ্নেয়াস্ত্র বিক্রির চেষ্টা করছিলেন। র্যাবের উপস্থিতি টের পাওয়ার পর তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। গ্রেফতারকৃতের নিকট থেকে উদ্ধার করা হয়েছে ১টি বিদেশি পিস্তল, ১ ম্যাগজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ২টি বাটন মোবাইল ফোন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতকে অস্ত্র আইনের মামলায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সহকারী পরিচালক মিডিয়া তাপস কর্মকার বলেন, “অস্ত্র ও মাদক সমাজের জন্য ভয়াবহ বিপদ। র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র ও মাদকবিক্রেতাদের কঠোরভাবে আইন অনুযায়ী দমন করা হবে।”
মন্তব্য করুন