বার্তা বিভাগ
২৮ নভেম্বর ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মুখ ফিরিয়ে নেওয়ায় ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে বড় ধস

ভারতের পেঁয়াজ রপ্তানি এখন বড় ধরনের সংকটে। একসময় যে বাজারগুলো ভারতের ওপর ভরসা করত—বিশেষ করে বাংলাদেশ ও সৌদি আরব—সেগুলো এখন ভারতকে এড়িয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকে পড়েছে। দেশের কৃষি ও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ধারাবাহিক নীতি পরিবর্তন, রপ্তানি নিষেধাজ্ঞা এবং বাজারে দীর্ঘ অনুপস্থিতির ফলে বহু বছরের আধিপত্য ভেঙে পড়ছে।

গত অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ লাখ টনের বেশি পেঁয়াজ রপ্তানি করেছিল। কিন্তু চলতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমদানি হয়েছে মাত্র ১২ হাজার ৯০০ টন। বাংলাদেশ এখন স্থানীয় উৎপাদনে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করছে এবং কৃষকদের সুরক্ষায় ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে।

রপ্তানিকারকেরা বলছেন, ভারতের আচমকা নিষেধাজ্ঞা আর নীতি বদল ধারাবাহিকভাবে বাজারে আস্থা নষ্ট করেছে। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত ভারত বহুবার রপ্তানি বন্ধ করায় বিদেশি ক্রেতারা নতুন উৎস খুঁজে নেয়। পাকিস্তান, চীন, ইয়েমেন ও ইরান এখন পেঁয়াজ রপ্তানিতে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।

এদিকে সৌদি আরবও প্রায় এক বছর ধরে ভারতীয় পেঁয়াজ নিচ্ছে না। দেশটি এখন সস্তায় পেঁয়াজ পাচ্ছে ইয়েমেন ও ইরান থেকে। স্থানীয় উৎপাদনও বেড়েছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা প্রায় শূন্যের দিকে।

বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় পেঁয়াজের উন্নত বীজ দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রতিবেশী দেশগুলোতে পাচার হচ্ছে। ওই বীজ দিয়ে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের উৎপাদন বাড়াচ্ছে, ফলে ভারত তারই প্রতিযোগীর মুখোমুখি হচ্ছে।

রপ্তানিকারকদের মতে, ভারতের নীতিগত অস্থিরতা এবং বাজারে অনুপস্থিতির সুযোগে ক্রেতারা এখন পুরোপুরি নতুন উৎসে স্থায়ী হচ্ছে। আর ভারত এখন অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণেই বেশি ব্যস্ত। এতে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০