বার্তা বিভাগ
২৫ অক্টোবর ২০২৫, ৫:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সালমান শাহ হত্যা মামলায়: ময়নাতদন্তে মর্গকর্মীর ভয়াবহ অভিজ্ঞতা

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ ২৯ বছর পর তার অকালমৃত্যুর রহস্য হত্যা মামলার রূপ নিয়েছে। আদালত মামলায় ১১ জনকে আসামি করেছেন, যার মধ্যে রয়েছেন তার স্ত্রী সামিরা, খল-অভিনেতা ডন ও আজিজ মোহাম্মদ ভাই।

সালমান শাহের মৃত্যুর দিন ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকর্মী রমেশ, যিনি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে সেকান্দার নাম গ্রহণ করেছেন, সাম্প্রতিক সাক্ষাৎকারে সেই ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করেছেন। তিনি জানান, ফরেনসিক চিকিৎসকের নির্দেশে নিজের প্রিয় নায়কের মরদেহে ছুরি চালাতে হয়েছিল।

সেকান্দার বলেন, “লাশ কাটার সময় মনে হচ্ছিল, যেন নিজের প্রিয় মানুষকে আঘাত করছি। হঠাৎ শুনলাম সালমান শাহ মারা গেছেন, মরদেহ আসছে মর্গে। মর্গের সামনে তখন হাজার হাজার মানুষ অপেক্ষা করছিলেন।”
তিনি আরও বলেন, এত বছর হয়ে গেলেও সালমান শাহের মরদেহে ময়নাতদন্তের সেই স্মৃতি তিনি ভুলতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

তীব্র লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

চুক্তি না হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

শুরু হলো এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ শিক্ষার্থী

ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ইয়াবাসহ গ্রেপ্তার ২

কিশোরগঞ্জে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কিশোরগঞ্জে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক জুয়েল

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

১০

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

১১

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

১৩

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

১৪

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

১৫

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

১৬

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

১৭

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

১৮

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১৯

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

২০