জুলিয়া জাহান
১৯ অক্টোবর ২০২৫, ২:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাজিদ হত্যার বিচার না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে: ইবি শিবির সভাপতি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ শিশিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা না হলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসান।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে সাজিদ হত্যার বিচার, ইকসুর রোডম্যাপ সহ ৫ দফা দাবিতে করা বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। শিবির সভাপতি বলেন, আজকে ৯৩ দিন হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সাজিদের খুনিদেরকে বের করা যায়নি। এটা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা বলবো না, বরং এটা অন্তর্বর্তীকালীন সরকারেরও ব্যর্থতা।’

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন। আপনাদের ইনটেলিজেন্স কি এতই দুর্বল? ৯০ দিন হয়ে গেলেও একজনের হত্যাকারীকে এখনো শনাক্ত করতে পারছেন না!’ তিনি বলেন, ‘এর পেছনে কী রহস্য আছে; তা জাতির সামনে উন্মোচন করতে হবে।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সাজিদ আব্দুল্লাহ আমার ভাই, যদি তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা না হয়, তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে।’ এছাড়াও অনতিবিলম্বে দ্রুত ছাত্রসংসদের নীতিমালা ও রোডম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, এ বছরেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সাংবাদিক নয়, নিরপেক্ষ সাংবাদিক হোন: অর্থমন্ত্রী

জ্বালানির দাম বাড়লেও দ্রব্যমূ্ল্য বৃদ্ধির সুযোগ নেই- পাটমন্ত্রী

প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না

উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইট উৎক্ষেপণ পাকিস্তানের

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পৌঁছানোর আগেই পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধি দল

৪৩ বছরের কর্মজীবন শেষে অধ্যক্ষ নাসির উদ্দিনের রাজকীয় বিদায়

বরগুনায় রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা

শুভ উদ্বোধনের মধ্য দিয়ে প্রকাশিত হলো ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’

নারী নির্যাতন ও মাদকমুক্ত সমাজ গঠনে মানবাধিকার কর্মীদের ভূমিকা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

গণমাধ্যম দিবস ঘিরে বিএমএসএফ বন্দর শাখার প্রস্তুতি সভা

১০

রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি, ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

১১

ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির অভিযোগ ছাত্র দল নেতার বিরুদ্ধে

১২

কলেজ ছাত্রের বানানো গো-কার্ট চালালেন প্রধানমন্ত্রী

১৩

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

১৪

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

১৫

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

১৬

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

১৭

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৮

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

১৯

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

২০