জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়ালের অভিনেতা আশিস কাপুরকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দিল্লির তিস হাজারি আদালত শনিবার (৬ সেপ্টেম্বর) ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর পুনে থেকে অভিনেতাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লিংক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়েল সিঙ্ঘলের আদালতে হাজির করা হলে এই নির্দেশ আসে। এক নারীর অভিযোগের ভিত্তিতে অভিনেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক আঘাতের মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, আশিস কাপুরের এলাকায় এক পার্টিতে ভুক্তভোগীকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে তার পানীয়ের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয় এবং জ্ঞান হারানোর পর তাকে টেনে একটি শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ভুক্তভোগী কয়েকজনের নাম উল্লেখ করলেও পরে শুধুমাত্র আশিস কাপুরকেই অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেন। গ্রেপ্তারের পর পুলিশ তার মোবাইল ফোন জব্দ করেছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য আবেদন করেছে। এছাড়া তাকে পুনেতে নিয়ে গিয়ে তদন্ত চালানোর অনুমতিও চাওয়া হয়েছে।
মন্তব্য করুন