জুলিয়া জাহান
২৭ আগস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইবিতে সাজিদ হত্যা ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনীদের গ্রেফতার ও আওয়ামী দোসরদের বিচারের দাবিতে
বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখা।

বুধবার (২৭ আগস্ট) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাক্ষর, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান, ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক উল্লাস হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন রনি,রোকন, তৌহিদ, রিফাত, তাপস প্রমুখ।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, আমি কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সাথে তদন্তের অগ্রগতির বিষয়ে কথা বলেছি। তারা বলেছে যে কাজের দ্রুততার সাথে চলছে। আমি তাদের বলতে চাই, আপনাদের প্রতি আমাদের আস্থা আছে। ছাত্রদলের আস্থা আছে।আপনারা যতদ্রুত সম্ভব আরো একটু একটিভ ভাবে কাজ করে সাজিদের হত্যাকারীদের গ্রেফতার করুন। ক্যাম্পাসে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী আছে আমরা সবাই অনিরাপদবোধ করছি। আমি সর্বোপরি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যাতে নিরাপদ ক্যম্পাস হয়। এর জন্য কি করনীয় সেটা আপনাদের ঠিক করতে হবে। সিকিউরিটি গার্ড,পুলিশের টহল বাড়াতে হবে, এবং সকল জায়গায় সিসি ক্যামেরা ও লাইট বৃদ্ধি করতে হবে। সর্বপরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যতোদ্রুত সম্ভব কার্যকারী পদক্ষেপে নিতে হবে। ৫ আগস্টের আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা আমাদের এগিনেস্টে ছিলো এবং আমাদেরকে জঙ্গি আখ্যা দিয়ে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছিলো আমরা চাই তাদের বিচার হোক।

সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘যারা আওয়ামী শাসন আমলে দীর্ঘ ১৭ বছর এই ক্যাম্পাসে রাজত্ব করেছিল, এখনো তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হয়নি। আপনারা ১৯ জন শিক্ষকে শোকজ করে নোটিশ দিয়েছেন কিন্তু এই ক্যাম্পাসে তাদের মত আরো অনেকে আছে। ছাত্রলীগ যখন হামলা-মামলা করেছে তারা ছাত্রলীগের পৃষ্ঠপোষকতা করেছে। আমরা ছাত্রদলের নেতারা পরীক্ষা দিতে আসলে সেই শিক্ষকরা সহযোগিতা না করে ছাত্রলীগ ডেকে আমাদের পুলিশের হাতে তুলে দেওয়া হতো। কিন্তু তারা এখনো এই শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েগেছে।’

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন কে উদ্দেশ্য করে বলেন, ‘অনতিবিলম্বে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করে বিচারের আওতায় নিয়ে আসবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০