
নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হঠাৎ বিএনপি নেতা হওয়া শিল্পপতি নাহিদ নিশাদ কে অবশেষে বহিস্কার করলো বিএনপি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
২৪ আগস্ট রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলের নেতাকর্মীকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বহিষ্কারাদেশ প্রকাশের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৫ আগস্ট দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আ.লীগের ডামি প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নিয়ে গাইবান্ধা জেলাসহ দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে।
মন্তব্য করুন