জুলিয়া জাহান
২২ আগস্ট ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪টায় কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও ২নং পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দরুদ আহমদ।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সবসময় সংগ্রাম করে আসছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং তারা ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০