জুলিয়া জাহান
২১ আগস্ট ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জুলাইয়ে রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা

রাজস্ব আদায় ২৭ হাজার ২৪৭ কোটি টাকা

অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২৭ হাজার ২৪৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। যদিও লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৮৬৩ কোটি টাকা কম এসেছে, তবুও বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৩২ শতাংশ।

এনবিআরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে রাজস্ব আদায়ের প্রধান তিন খাতের মধ্যে কাস্টমস থেকে এসেছে ৯ হাজার ৬০১ কোটি টাকা, ভ্যাট থেকে ১১ হাজার ৩৫২ কোটি টাকা এবং আয়কর থেকে ৬ হাজার ২৯৪ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে ভ্যাট আদায়ে—৩২ দশমিক ৫ শতাংশ।

গত অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায় হয়েছিল ২১ হাজার ৯১৬ কোটি টাকা। সে সময় আন্দোলন ও রাজনৈতিক অস্থিরতার কারণে রাজস্ব সংগ্রহে ব্যাঘাত ঘটেছিল। তুলনামূলকভাবে এবার আদায়ের পরিমাণ ও প্রবৃদ্ধি দুটোই বেশি।

অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও লক্ষ্যমাত্রা পূরণে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। শিল্পোৎপাদন, আমদানি-রপ্তানি ও ভোগব্যয়ের প্রবণতা বৃদ্ধির ওপর নির্ভর করবে আগামী মাসগুলোতে রাজস্ব পরিস্থিতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১০

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১১

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১২

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৩

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৪

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৫

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

১৬

বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রকে পদায়ন: এলাকাবাসীর ক্ষোভ

১৭

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভায় বিনামূল্যে প্রশিক্ষণের উদ্বোধন

১৮

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

হাঙ্গেরিতে পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু: হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

২০