জুলিয়া জাহান
৩ আগস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী

জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী

মৌলভীবাজারের কমলগঞ্জে জুলাই-আগস্ট (২০২৪) গণঅভূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের সুস্থ্যতার জন্য দোয়া, আলোচনাসভা ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ১১ট “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ইমন হোসেন, সালেহ আহমদ, খালেদ আহমদ, মহিন মিয়া, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় বক্তারা গণঅভ্যুত্থানে শহীদদের ত্যাগ ও দেশের প্রতি তাদের অবদানের কথা স্মরণ করেন এবং সেই সময়কার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

এছাড়া “জুলাই ডকুমেন্টারি” প্রদর্শনীতে গণঅভ্যুত্থানের নানা গুরুত্বপূর্ণ মুহুর্ত, সংগ্রামী দৃশ্য ও শহীদদের স্মৃতিচারণ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি মো. শাহিন মিয়া, পাপিয়া মইনু তমা, আব্দুস সামাদ মুন্না, আদিল মিয়া, আবুল কাসেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণআন্দোলনের কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০