জুলিয়া জাহান
২ আগস্ট ২০২৫, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে সাদিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

সাদিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত“রাষ্ট্র মেরামতের ৩১ দফা”বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই)বিকেলে নয়াপুর বাজারে স্থানীয় দোকানপাট ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক,বীর মুক্তিযোদ্ধা ও সোনারগাঁ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম ওয়ালিউর রহমান আপেল।

এ সময় শত শত নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন দোকানে যান এবং গাড়ি থেকে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন।

এতে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সরকার,কাচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জয়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আল-আমিন অভি,সাদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা লিটন সাউদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে এস এম ওয়ালিউর রহমান আপেল বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা পড়ুন,বোঝার চেষ্টা করুন। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবে। আমি এসেছি আপনাদের দোয়া নিতে, একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে নয়,একজন সেবক হিসেবে। সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী এলাকা, এর সুনাম সারাদেশে। তাই এ অঞ্চলকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন,“সততা, নিষ্ঠা ও দলের প্রতি আনুগত্য নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। বিএনপিকে সুসংগঠিত করতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি।”

এই কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন,ভবিষ্যতেও এমন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০