জুলিয়া জাহান
২৭ জুলাই ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্রিটিশ অভিনেতা

জোড়া ধর্ষণ মামলায় অভিযুক্ত ব্রিটিশ অভিনেতা

ব্রিটিশ অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী অভিনেতা মাইকেল ওয়ার্ডের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ এনেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। অভিযোগের মধ্যে রয়েছে দুটি ধর্ষণ ও তিনটি যৌন হয়রানির ঘটনা।

পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো ২০২৪ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের করা হয়।

২৮ আগস্ট থেমস ম্যাজিস্ট্রেট আদালতে ওয়ার্ডকে হাজিরা দিতে বলা হয়েছে।

অভিযুক্ত ওয়ার্ড এক বিবৃতিতে বলেছেন— “আমি আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছি। আমি তদন্তে সর্বাত্মক সহযোগিতা করেছি, এবং বিশ্বাস করি আমি নির্দোষ প্রমাণিত হব। বিষয়টি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা উচিত নয়।”

এদিকে মেট পুলিশের তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট স্কট ওয়ার বলেন— “আমাদের বিশেষজ্ঞ দল অভিযোগকারী নারীকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। এই প্রক্রিয়া মানসিকভাবে কতটা কঠিন, তা আমরা জানি।”

এ ঘটনায় ইতোমধ্যে ব্রিটিশ মিডিয়া ও চলচ্চিত্র জগতে আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে আদালতের রায়ের আগ পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১০

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১১

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১২

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৩

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

১৪

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১৫

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

১৬

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

১৭

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

১৮

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

১৯

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

২০