জুলিয়া জাহান
২০ জুলাই ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪০ বছরে এমন সংকট দেখিনি: এ. কে. আজাদ

৪০ বছরে এমন সংকট দেখিনি

রপ্তানি খাতের বর্তমান সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী এ. কে. আজাদ। তিনি বলেন, “৪০ বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট কখনও দেখিনি। হতাশ ও ক্ষুব্ধ আমরা।”

রোববার (২০ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক: কোন পথে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। বৈঠকে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকেরা অংশ নেন।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপে আন্তর্জাতিক ক্রেতারা চাপ দিচ্ছেন বলে জানান আজাদ। বলেন, “এক ক্রেতা মেইলে জানিয়েছেন, ১ আগস্ট থেকে ৩৫% শুল্ক বসলে তা আমাকে বহন করতে হবে।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, এ ধাক্কা বাংলাদেশের রপ্তানি ব্যবস্থাকেই ক্ষতিগ্রস্ত করবে।

প্রশাসনের ধীর প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়ে বলেন, “সবাই বলছে, আমরা ৭-৮ মাসের জন্য এসেছি। কিন্তু আমরা যাব কোথায়?” তিনি আরও বলেন, “লবিস্ট নিয়োগসহ প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে দেরি হচ্ছে, যা ইন্দোনেশিয়ার মতো দেশে দেখা যায় না।”

সরকার বলছে, দ্রুত লবিস্ট নিয়োগসহ কাজ শুরু হয়েছে। তবে এ. কে. আজাদ প্রশ্ন তুলেছেন, “এত দেরিতে লবিস্ট নিয়োগ করে কতটা সফলতা আসবে, তা আমরা জানি না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০