চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের মিরাপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিরাপুরের সাইফুল ইসলামের সঙ্গে রহনপুর পৌর এলাকার মানিকের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মানিক তার লোকজনসহ ওই এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে আহতদের প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখানেই আবারও হামলার ঘটনা ঘটে। এতে আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শহিদুল ইসলাম বলেন, “৩০ জনের মতো আহত হয়েছেন। অনেকের অবস্থাই ভালো নয়।”
এদিকে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, দ্বিতীয় দফায় হাসপাতালে হামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
জুজা
মন্তব্য করুন