
১১ জুলাই শুক্রবার বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও দক্ষিণপাড়া বড় জামে মসজিদে পবিত্র জুম্মা নামাজ আদায় করে অত্র মসজিদের মুসল্লীদের সাথে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
তিনি বলেন আপনারা জানেন আমি আপনাদের ভালবাসায় ও সমর্থন পেয়ে বন্দর উপজেলা নির্বাচনে জয় লাভ করি,কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদের সেবা করার সুযোগ পাইনি.কারন সরকার পতন হবার পর উপজেলাগুলোতে ও চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে তাই আমার ইচ্ছে থাকলে ও আমি চেয়ারম্যানের আসন গ্রহন করার কিছুদিন না যেতেই দেশের পরিস্থিতি এই রকম হয়েছিলো আপনারা সবাই তা জানেন,তিনি আরো বলেন আপনারা দেখেছেন গত উপজেলা নির্বাচনে আমার উপর কত রকম ষড়যন্ত্র হামলা মামলা হয়েছে তার পর ও আপনাদের ভালবাসায় আমি তাদের বিরুদ্ধে থেকে ও নির্বাচনে জয় লাভ করি তা আপনারা সকলেই অবগত আছেন।তিনি আরো বলেন আমি পূনরায় আপনাদের কাছে দোয়া ও সমর্থন কামনা করার জন্য এসেছি আমি আগামী জাতীয় সাংসদ নির্বাচনের অংশ গ্রহন করার জন্য প্রস্তুতি নিয়েছি আপনাদের সেবা করার লক্ষ্যে, আমি তো উপজেলা চেয়ারম্যান হয়ে কিছু করতে পারি নি তাই আমি সাংসদ নির্বাচনের অংশ গ্রহন করেছি আপনাদের সেবা করতে পারি সে জন্য।আপনাদের কল্যাণে কাজ করার জন্য।
বন্দর উপজেলা অনেক সমস্যা আছে আমি যদি আপনাদের দোয়া ও ভালবাসায় নির্বাচনে জয় লাভ করি তা হলে আপনাদের নিয়ে বন্দর উপজেলা তথা নারায়ণগঞ্জ ৫ আসনে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো, এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি নির্বাচনী মাঠে নামতে চাই যদি আপনারা আমাকে সমর্থন করেন।উন্নয়ন মুলক জনসেবার যে সকল কাজ কর্ম আছে আমি করবো ইনশাআল্লাহ, তিনি বলেন বন্দর উপজেলায় কিছু কিছু রাস্তা এমন আছে মানুষের চলাচলের অবস্থায় নেই আমি নিজ অর্থায়নে যত টুকু পারি সহযোগিতা করছি যাতে করে মানুষের চলাচলের সমস্যা না হয়।পরে তিনি সকল মুসল্লীদের কাছে দোয়া কামনা করেন।
তিনগাঁও এলাকার বাসিন্দা লোকমান মিয়া বলেন মাকসুদ হোসেনের মতো ব্যক্তিরা নেতৃত্বে আসলে আমাদের দেশের দুর্নীতি ও চাঁদাবাজী বন্ধ হবে।যদি সাংসদ নির্বাচনের জয় লাভ করে তা হলে দূর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা হবে, মাকসুদ চেয়ারম্যান একজন ভালো মনের মানুষ তাই সকলে মাকসুদ চেয়ারম্যান এর জন্য দোয়া করবেন।
মন্তব্য করুন