জুলিয়া জাহান
৩ জুলাই ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্দরে মাদকের বিরুদ্ধে বাঁধা প্রদানে ইসলামী আন্দোলনের নেতা ডা.মামুনকে কুপিয়ে জখম

ডা.মামুনকে কুপিয়ে জখম

বন্দরে মাদকের বিরোদ্ধে প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের উত্তরের সভাপতি ডা.আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ী সুজন। বুধবার ২ জুলাই রাতে নবীগঞ্জের নোয়াদ্দা এলাকায় ঘটনাটি ঘটে ।

জানা গেছে,বন্দরের নবীগঞ্জ টি উত্তর নোয়াদ্দার সামনে দিয়ে নামাজ পড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা.মামুন। পথের মধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহৃিত মাদক ব্যবসায়ী সুজন,বিকি,নাজিমসহ কয়েকজন মাদক ব্যবসয়ীরা।এ সময় প্রকাশ্যে মাদক বিক্রিতে বাধা নিষেধ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুনকে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করে।

এ সময় আহতের চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া)হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার্ড করেন।হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রতিনিধি দল।মুফতি মাসুম বিল্লাহ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহ-সভাপতির উপর হামলা।

কয়েকদিনের ব্যাবধানে আবার থানা সভাপতির উপর পৈচাশিক হামলা এটা সহ্য করার মত নয়। আমরা পরিষ্কার বলে দিতে চাই, যদি প্রশাসন যদি হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তি না দেয় তাহলে উদ্ভুত পরিস্থির জন্য সকল দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০