জুলিয়া জাহান
২ জুলাই ২০২৫, ৪:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিসেম্বরেই বড় সংস্কার ব্যাংক খাতে

ডিসেম্বরেই বড় সংস্কার ব্যাংক খাতে

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যাংক ও এসএমই খাত পুনর্গঠনের জন্য যে সংস্কার শুরু হয়েছে, তা আগামী ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে।

আজ পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি বলেন, দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা দূর করে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য।

তিনি বলেন, ব্যাংকিং সেক্টরে বড় সংস্কারের প্রয়োজন, বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোতে কাজ চলছে এবং গ্রাহকদের ডিপোজিট টাকা ফেরত দেয়ার নিশ্চয়তা দিতে হবে।

এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তিতে জটিলতার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ঋণ পরিশোধের হার ভালো হলেও ব্যাংকগুলো সহযোগিতায় তেমন আগ্রহী নয়। তিনি প্রযুক্তির ব্যবহার বাড়াতে বলেও গুরুত্বারোপ করেন।

নারীদের এসএমই খাতে অংশগ্রহণ কিছুটা কমে আসায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নারীদের ক্ষমতায়ন শুধু বক্তৃতায় নয়, বাস্তব কাজের মাধ্যমে নিশ্চিত করতে হবে।

ড. সালেহউদ্দিন আরও বলেন, বর্তমানে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ানো জরুরি এবং রেমিটেন্স প্রবাহ ভালো হলেও দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

পুলিশের ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার, রিমান্ডে হাফিজুর

ইউনিসেফের সহায়তায় ২ কোটি শিশুকে টিকা দেবে সরকার

রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষায় জামায়াতকে ধন্যবাদ জানালেন মাহমুদা মিতু

মাধবপুরে পিএমকের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ২৯০ রোগী

ট্রাম্পের ইউ-টার্ন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বৃদ্ধি

সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এমপি, ইউএনও

১০

সোনারগাঁয়ে যাত্রীবেশে কৌশলে অটো-মিশুক ছিনতাই

১১

সুবিধাবঞ্চিতদের পাশে খোকন মেমোরিয়াল হসপিটাল

১২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ শিক্ষার্থী

১৩

সরকারি কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে চীনের সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

১৪

দৌলতপুরে ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০

১৫

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন তফসিল ঘোষণা

১৬

কিশোরগঞ্জে ফিরলেন পরিচিত মুখ: নতুন জেলা প্রশাসক সোহানা নাসরিন

১৭

জ্বালানিতে সংকট নয়, ‘প্যানিক বায়িং’-এ কৃত্রিম সংকট

১৮

ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

১৯

সাংবাদিক নূরনবী জনির মেয়ের এসএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া কামনা

২০