
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপী পক্ষকালব্যাপী (৫-১৯ জুন ২০২৫) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সূরা সদস্য ও বিএম কলেজ শাখার সাবেক সভাপতি এস এম হাসান রাজু, বর্তমান সভাপতি জিয়াউর রহমান নাইম, সহ-সভাপতি মুহাম্মদ ইমাম হাসান, সাধারণ সম্পাদক হান্নান উদ্দিন শাকিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে গাছপালার গুরুত্ব তুলে ধরতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মাধ্যমে কলেজ ক্যাম্পাসে ফলজ, বনজসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
মন্তব্য করুন