জুলিয়া জাহান
১০ জুন ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে নারী, শিশু সহ ৭ জনকে পুশ ইন: পরিবারের কাছে হস্তান্তর

পীরগঞ্জে নারী, শিশু সহ ৭ জনকে পুশ ইন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশু সহ ৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১০ জুন) ভোর রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮ এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে। বিকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মুত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী(৫৫), মোহাম্মদ আলীর মেয়ে মৌসুমী(৩০), মোহামাদ আলীর ছেলে নুরনবী (১৪), মৃত নৃরুলের মেয়ে নুর নাহার(৪৫), হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৩০) সফিকুল ইসলামের মেয়ে সাহিদা(৭) ও সফিকুলের ছেলে মনিরুল(৫)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনে জানান, বিএসএফ সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে। বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতদের নাম ঠিকানা যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০