জুলিয়া জাহান
২ জুন ২০২৫, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু, আহত-৫

সড়ক দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় রবিন চন্দ্র রায় (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২ জুন) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার পীরগঞ্জ-জাবরহাট পাকা সড়কে বালুবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রবিন উপজেলার চাপড়াগঞ্জ বাজার গ্রামের ভাদ্রু মোহন রায়ের ছেলে। আহতরা হলেন, হাটপাড়া এলাকার জালাল উদ্দিনের মেয়ে শারমিন আক্তার, মেহের আলীর ছেলে আনারুল ইসলাম ও হোসেন আলী, একই এলাকার সুরেনের ছেলে ভবতোষ, কাস্তোর গ্রামের ভবেশের ছেলে ভবে চন্দ্র রায়।

পীরগঞ্জ থানার উপ পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, সন্ধায় দুটি অটো চার্জার ভ্যান ও ভুট্টার বস্তা বোধাই একটি স্যালো ইঞ্জিন চালিত ভটভটির ত্রিমূখী সংঘর্ষ বাধে। এতে রবিন চন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাদের মধ্যে ভবতোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে থানায় মামলা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করার আহ্বান ফখরুলের

বিএনপিকে ‘দুর্বল আওয়ামী লীগ’ বললেন জামায়াত আমির

আমিনবাজার ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

গুইমারায় টিসিবি কেলেঙ্কারি! টাকা নিয়ে উধাও ডিলার, তবুও চলছে পণ্য বিতরণ

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

ইসলামাবাদে পৌঁছেছেন আরাগচি, ফের আলোচনার ইঙ্গিত

ইরান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন ট্রাম্পের দূতরা

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি খেলা ও পুরস্কার বিতরণ

অর্থনৈতিক চ্যালেঞ্জে নতুন উদ্যম, কারখানা পরিদর্শনে চেয়ারম্যান গোলাম মোস্তফা

প্রথমবার ক্যানসারের তথ্য প্রকাশ করলেন নেতানিয়াহু

১০

রায়গঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১ লাখ টাকা

১১

ইমরান সভাপতি, রাফি কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

১২

সোনারগাঁয়ে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত

১৩

ছাতকে জমি থেকে জোরপূর্বক গাছ ও ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে

১৪

এটিজেএফবির আয়োজনে ২৫ এপ্রিল ঢাকার হাতিরঝিলে ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন ২’

১৫

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল যুবসমাজ

১৬

তেল নিয়ে অস্থিতিশীলতার পেছনে চক্র কাজ করছে: ফখরুল

১৭

আলোচনায় বড় অগ্রগতি, পাকিস্তান যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৮

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

১৯

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

২০