জুলিয়া জাহান
২৪ মে ২০২৫, ১২:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইস্পাহানী থেকে চাঁন মার্কেট পর্যন্ত রাস্তার মেরামত কাজের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার থেকে চাঁন মার্কেট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগি হয়ে পড়ায় এবং স্থানীয় ধামগড়, সেনেরবাড়ি,চাঁন মার্কেট, চৈড়ারবাড়ি ও মনারবাড়ি এলাকার বাসিন্দাদের দাবীর প্রেক্ষিতে ব্যক্তিগত অর্থায়ণে তা মেরামতের উদ্যোগ নিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।

২৪ মে শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত রাস্তার মেরামত কাজের উদ্বোধন করেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ।

আরও উপস্থিত ছিলেন ডাঃশাহ আলম চিশতী, আব্দুল আউয়াল, শরীফ,সেলিম, আয়নাল,শফিকুল, মহিউদ্দিন, সাদ্দাম, জাকির, দুলাল, রবিউল, রাহাত সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বাসিন্দারা বলেন, আজ আমাদের আনন্দের সিমা নেই,আজ কে এই রাস্তাটি সংস্কার কাজ মাকসুদ চেয়ারম্যান এর উদ্যোগে করা হচ্ছে তিনি একজন মহত মানুষ মানুষের যাতায়াত রত রাম্তাটি দীর্ঘ দিন পানিতে ডুবে ছিলো বৃস্টি হলেই পানি জমে থাকতো, তিনি আজ রাস্তাটি তার ব্যক্তিগত উদ্যোগে করে দিচ্ছেন তাই সত্যি আমরা আনন্দিত আল্লাহ রাব্বুল আলামিন মাকসুদ চেয়ারম্যান ও তার সহ ধর্মিণী নার্গিস মাকসুদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সব সময় তাদের ভালো রাখেন মানব সেবা করতে পারেন।সত্যি আজ আমরা আনন্দ উদযাপন করছি। দীর্ঘদিনের চলাচলে ভোগান্তি দূর করতে ব্যক্তিগত অর্থায়ণে এ রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়ে মাকসুদ চেয়ারম্যান যে মহানুভবতা দেখিয়েছেন সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমরা তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

জানা যায়, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় হাটু পর্যন্ত পানি জমে একাকার হয়ে যায়। ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। এই রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তে জমে থাকা পানির কারণে গাড়ি চলাচলের সময় গর্তে পড়ে নানান রকম দূর্ঘটনার শিকার হচ্ছেন এখানকার চলাচলরত যাত্রীরা।

স্থানীয়রা জানান, এই রাস্তার দুই পাশে রয়েছে অসংখ্য তুলার কারখানা। রয়েছে স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ হাজার হাজার শ্রমিক রাস্তায় জমে থাকা পানির উপর দিয়ে যাতায়াত করে। পানি জমে থাকার কারণে অনেকেই দূর্ঘটনার শিকার হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে

পূর্বাচল নতুন শহর ঢাকার সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর, বিচার এখনো অনিশ্চিত

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইলেকট্রিক মিস্ত্রি গুরুতর আহত

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে বিমানবাহী রণতরী ডব্লিউ বুশ

কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ নেই-জেলা প্রশাসক

গলাচিপায় ছাত্র অধিকার নেতা রিফাত শিকদারের ওপর হামলার অভিযোগ

কিশোরগঞ্জের করিমগঞ্জে ২৬০পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে গাঁজাসহ গ্রেফতার ১

১০

ছাতকে প্রাচীর নির্মাণ নিয়ে ভাই বোনের দ্বন্দ্ব: ভাইয়ের রহস্যজনক মৃত্যু

১১

লু’আন সিটি মেয়রের সঙ্গে নৈশভোজে আলতাফ হোসেন চৌধুরী

১২

বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: ডিসি

১৩

ভূমি কর্মকর্তা দুলালের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, বদলি ও বিভাগীয় ব্যবস্থার দাবি

১৪

কালীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সহ দুইজন গ্রেফতার

১৫

সংসদ ভবন থেকে লোডশেডিং শুরু করার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

১৬

হরমুজে মাইন বসালে গুলি, মার্কিন নৌবাহিনীকে ট্রাম্পের কড়া নির্দেশ

১৭

বিদ্যুৎ সংকটে নতুন কৌশল, ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিং

১৮

হামের রোগী ফেরানো যাবে না, শয্যা বাড়াতে নির্দেশ স্বাস্থ্য অধিদপ্তরের

১৯

সংসদে তীব্র বাকবিতণ্ডা, সরকার-বিরোধী দল মুখোমুখি

২০