আজ সোমবার (২০) এপ্রিল) বিকেলে নিজের বাড়িতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাইমচর উপজেলার উওর আলগী, ছৈয়াল বাড়ির শুক্রর ছৈয়ালের ছেলে মোবারক হোসেন (২১) নিজের বাড়িতে কারেন্ট সমাধানের চেষ্টা করছিলেন। এমন সময় বৈদ্যুতিক শক খেয়ে তার পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে গেলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বাড়ির লোকজন তাকে তাৎক্ষণিকভাবে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইমচর থানার অফিসার ইন চার্জ এস আই সমীর দাস জানান, মোবারক মানসিকভাবে একটু সহজ সরল ছিল,তাহার বাসায় নতুন একটি জালি ফ্যান এনেছিল,
দুপুরের খাবার খেয়ে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। মোবারক নিজেই এই ফ্যানটি লাগানোর চেষ্টা করেছিল, তখনই সে এই দুর্ঘটনার শিকার হন।
মন্তব্য করুন