মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

হবিগঞ্জ জেলা এর মাধবপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৮ হাজার ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাসেম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের সহায়তার গুরুত্ব তুলে ধরেন।
এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মোট মূল্য ধরা হয়েছে ৬৬ লাখ ৩৮ হাজার টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, বিএনপি সভাপতি সামছুল ইসলাম কামাল, চৌমহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং আউশ মৌসুমে ধানের আবাদ বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কারের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: তারেক রহমান

সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনিমাণ কাজের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ-লরি সংঘর্ষে আহত ১

হাইকোর্টের রায়ে চেয়ারম্যান পদে ফিরলেন হুমায়ুন কবির

নারায়ণগঞ্জে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার ওরস্যালাইন ও খাবার পানি বিতরণ

দোয়ারাবাজারে সমবায় সমিতি নিয়ে বিরোধ: সংবাদ সম্মেলনে চাঁদাবাজি ও জালিয়াতির অভিযোগ

কালীগঞ্জে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

চাঁদপুরে বৈদ্যুতিক শক খেয়ে ২১ বছরের এক যুবকের মৃত্যু

ভাংগায় ১১ কেজি গাঁজা উদ্ধার আটক ২

১০

বগুড়া হলো দেশের ১৩তম সিটি কর্পোরেশন, উৎসবের আমেজ

১১

বীমা খাতে ৪৪০০ কোটি টাকার বকেয়া, আস্থার সংকট তীব্র

১২

মাধবপুরে ৮৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ উদ্বোধন

১৩

ত্যাগ ও আন্দোলনের স্বীকৃতি পেলেন শাম্মী আক্তার

১৪

বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর তালিকা চূড়ান্ত

১৫

নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

১৭

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

১৮

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

১৯

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

২০