ফরিদপুরে পৃথক অভিযানে ১১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান সূত্রে জানা যায়, প্রথম আসামীকে বিকেল ৫টা ৪৫ মিনিটের বি.এম. সাগর হোসেন (৩০), লোহাগাড়া থানার বাসিন্দা। তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরজনকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ৫ কেজি গাঁজা সহ আটক করা হয় ।
এ বিষয়ে ভাঙ্গা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করছেন ফরিদপুর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । জেলা কার্যালয় ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার সাংবাদিকদের বলেন – মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে অধিদপ্তর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
মন্তব্য করুন