মোঃ নুর নবী জনি, ষ্টাফ রিপোর্টার 
১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ অভিযানে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের পুলিশি সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করা যায়নি।

পুলিশ জানায়, নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সার্কেলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন কাদের। সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় রোববার দুপুরে যৌথভাবে অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মো. আজিজুল (তেল ব্যবসায়ী) পিতা: নুর মোহাম্মদ, সাং—হামছাদি গ্রামের একজনকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলেই বজ্রপাতে ১৫ প্রাণহানি, সামনে আরও ঝুঁকির আশঙ্কা

জাহাজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া বার্তা

নৌ-অবরোধ না উঠলে আলোচনায় বসবে না ইরান

কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে হত্যা ও হত্যাচেষ্টা মামলার ৫ আসামি গ্রেপ্তার

চাটমোহরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পরদিন যুবকের ঝুল’ন্ত ম’রদেহ উদ্ধার

কৃষি ও শিল্পে বাংলাদেশ-চীনের নতুন সহযোগিতার সম্ভাবনা

তেলবাহী গাড়ী ডাকাতির সূত্রে সোনারগাঁয়ে পুলিশের অভিযান, সাউন্ড গ্রেনেডসহ পুলিশি সরঞ্জাম উদ্ধার

করিমগঞ্জে মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড

কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

১০

হামের টিকা না দেওয়া বিগত সরকারের ব্যর্থতা’: প্রধানমন্ত্রী

১১

দেশে জ্বালানির সংকট নেই, কৃত্রিম সংকটের পেছনে অসাধু চক্র: জ্বালানি মন্ত্রী

১২

তেলের দাম বাড়ানোতে আইএমএফের কোনো চাপ নেই: অর্থমন্ত্রী

১৩

সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগে ১২ মুসলিম দেশের নিন্দা

১৪

সোনারগাঁয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ টি কচ্ছপ উদ্ধার, জরিমানা

১৫

ভাংগায় ৫ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৬

মির্জাগঞ্জকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করার ঘোষণা ওসি আব্দুস সালামের

১৭

চীনের আনহুই প্রদেশের ভাইস- গভর্নর সান ইয়ং এর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুস্ঠিত

১৮

বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৯

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

২০