বার্তা বিভাগ
১৬ এপ্রিল ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় মাহতাব হোসেন হৃদয় নামে ৫ বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। অভিযোগ উঠেছে, শিশুটিকে তার আপন চাচাতো দাদারা মিলে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার গালা ইউনিয়নের মার্জান গ্রামে এই পৈশাচিক ঘটনাটি ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের ফারুক হোসেনের পুত্র। ​প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ফারুক হোসেনের গোয়াল ঘর ঘেঁষে তার চাচাতো ভাই হামেদ আলী একটি টয়লেট নির্মাণ করছিলেন। এ সময় গোয়াল ঘরের দেয়াল ঘেঁষে মাটি ফেলতে নিষেধ করলে ফারুকের সঙ্গে হামেদ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে হামেদ আলীর পক্ষে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম ও মোক্তার দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে হামলা চালায়। হামলার মুখে নিজের ৫ বছরের সন্তান হৃদয়কে কোলে নিয়ে প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন। এসময় হামেদ আলী চাপাতি দিয়ে কোপাতে শুরু করলে ফারুকের কোল থেকে ছিটকে মাটিতে পড়ে যায় শিশুটি। ফারুক কোনোমতে পালিয়ে বাঁচলেও মাটিতে পড়ে থাকা শিশু হৃদয়কে নিষ্ঠুরভাবে কুপিয়ে জখম করা হয়। পরে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
শিশু হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও তীব্র উত্তজনা বিরাজ করছে। ঘটনার পরপরই অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। শত শত উৎসুক জনতা নিহতের বাড়িতে ভিড় করছেন।
​ শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন:
​নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিলকদ মাসের ফজিলত ও আমল

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

১০

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১১

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১২

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১৩

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৪

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৫

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৬

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১৭

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৮

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

২০