বার্তা বিভাগ
১৬ এপ্রিল ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
‎বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল প্রায় ৭টার দিকে উপজেলার সফিপুর আনসার একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই যুবকের মরদেহ মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।
‎পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি শফিকুল ইসলাম বুলবুল (৩৮), বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেইট এলাকার একতা টাওয়ারে নিজ ফ্ল্যাটে বসবাস করতেন।
‎জানা যায়, তিনি সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালে প্রোডাকশন অ্যাটেনডেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
‎পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
‎এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করা হউক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে চুক্তির ‘খুবই কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ভৈরবে ২ জনের কারাদণ্ড

জোরপূর্বক গাছ কাটার অভিযোগ অস্বীকার সুরুজ মিয়ার: চাঁদাবাজির মামলাকে ‘হয়রানিমূলক’ দাবি

চাঁদা না দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন মোঃ মিন্টু মিয়া

‎ইউএনওর অবহেলা নাকি অনিচ্ছাকৃত ভুল?

পাহাড়ের দুর্গম জনপদে সিন্দুকছড়ি জোনের মানবিক স্বাস্থ্যসেবা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে রক্তাক্ত যুবকের লাশ উদ্ধার

কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৬জন

১০

প্রতিপক্ষের হা’মলায় ৫ বছরের শিশুকে হ’ত্যার অভিযোগ

১১

অভিজ্ঞতার অভাবে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: স্পিকার

১২

১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

১৩

আমার এলাকার হাসপাতাল ‘নিজেই একটা রোগীর মতো’: রুমিন ফারহানা

১৪

ইসরাইলগামী ব্রিটিশ অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম

১৫

সোনারগাঁ ক্যাপিটাল স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ষবরণ ও পুরস্কার বিতরণ

১৬

ছাতকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

বরগুনা গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

পহেলা বৈশাখে বর্ণাঢ্য আয়োজনে মুখর সোনারগাঁ ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ

১৯

১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র, কাঁপছে উত্তর ইসরায়েল

২০